মাওলিদুন্নবী উদযাপ ও বৈধতা

Original price was: ৳ 1,000.00.Current price is: ৳ 800.00.

Title

মাওলিদুন্নবী উদযাপ ও বৈধতা

Author
Translator
Publisher
Edition 1st Published, July 2026
Number of Pages 464

অনুবাদকের কথা

বিসমিল্লাহির রহমানির রাহিম

সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং অগণিত দরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, নূরে মুজাসসাম, রহমাতুল্লিল আলামীন, সর্বশেষ নবী ও রাসূল, হযরত মুহাম্মদ মুস্তফা -এর প্রতি যাঁর পবিত্র মিলাদ সমগ্র বিশ্বজগতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, পরম রহমত ও অফুরন্ত অনুগ্রহ। আরও দরূদ ও সালাম বর্ষিত হোক তাঁর পবিত্র আহলে বাইত আলাইহিমুস সালামের প্রতি এবং তাঁর মহান সোহবতে ধন্য, ঈমানের উজ্জ্বল নক্ষত্র, সৌভাগ্যবান সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তা’আলা আলাইহিম আজমাঈনের প্রতি।

শাইখ-উল-ইসলাম ডক্টর মুহাম্মদ তাহির-উল-ক্বাদরী (দা.বা) রচিত “Mawlid al-Nabi (S.): Celebration and Permissibility” গ্রন্থটি পবিত্র মিলাদুন্নবী (দ.) উদযাপনের শরয়ী ও ঐতিহাসিক প্রামাণিকতার ওপর বিশ্বজুড়ে এ পর্যন্ত প্রকাশিত সবচেয়ে বৃহৎ, নির্ভরযোগ্য এবং তথ্যবহুল একটি অনন্য দলিল। বক্ষ্যমাণ এই গ্রন্থে কুরআন মাজিদের আয়াত, শত শত হাদীস, সাহাবায়ে কেরাম, তাবেয়ীন এবং যুগশ্রেষ্ঠ ইমামগণের মতামত ও আমলের মাধ্যমে মিলাদুন্নবী (দ.) উদযাপনের বৈধতা ও এর ফজিলত অত্যন্ত অকাট্যভাবে প্রমাণ করা হয়েছে।

শুধুমাত্র মহাগ্রন্থ আল-কুরআন নাজিল হওয়ার কারণে পবিত্র রমজান মাস যেমন অন্যান্য মাসগুলোর চেয়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছে-ঠিক তেমনি, রবিউল আউয়াল মাসটিও এক অনন্য বরকত ও অতুলনীয় বৈশিষ্ট্যে ভাস্বরতা লাভকরেছে এই ধরণীতে স্বয়ং সেই মহামানবের আগমনের কারণে, যিনি রিসালাতের বাণী প্রচারে নিয়ে এসেছেন পবিত্র কুরআনুল কারিমের ঐশী বাণী। আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম) এই পবিত্র ও বরকতময় জন্মলগ্নের কারণেই এ মাসটি অন্য সব মাসের চেয়ে অনেক বেশি ফজিলতপূর্ণ ও মহিমান্বিত। প্রকৃতপক্ষে, যে আলোকময় রাতে আমাদের প্রিয়তম নবীজী এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই রাতটি ‘লাইলাতুল কদর বা কদরের রাতের চেয়েও হাজার গুণ বেশি মর্যাদাপূর্ণ। লাইলাতুল কদরের মাহাত্ম্য তো লুকিয়ে আছে কুরআনের অবতীর্ণ হওয়া এবং ফেরেশতাদের নেমে আসার মাঝে। কিন্তু, একটু গভীরভাবে ভাবুন যাঁর পবিত্র অন্তরে এই কুরআন নাজিল হয়েছিল, সেই দয়ার সাগর নবীজীই (দ.) যদি না আসতেন, তবে আমরা কোথায় পেতাম এই ঐশ্বরিক কিতাব। কোথায় পেতাম লাইলাতুল কদর, আর কোথায়ই বা পেতাম ইসলামের এই সুশীতল ছায়া। আমাদের জীবনের প্রতিটি নেয়ামত, প্রতিটি সৌভাগ্য কেবল এবং কেবলই প্রিয় নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম)-এর উসিলাতেই অর্জিত হয়েছে। ফলে নির্দ্বিধায় বলা যায়, তাঁর এই ধরণীতে আসার রাতটি লাইলাতুল কদরের চেয়েও অনেক বেশি শ্রেষ্ঠ ও মহান। মহান আল্লাহ তা’আলা তাঁর প্রিয় হাবিবকে পাঠিয়ে মানবজাতির ওপর যে অগণিত, সীমাহীন ও অবর্ণনীয় অনুগ্রহ দান করেছেন, তার শুকরিয়া আদায় করে কখনো শেষ করা সম্ভব নয়।

এমন একটি সুবিশাল ও যুগান্তকারী কর্মের বাংলা অনুবাদ করার তৌফিক পাওয়া আমার মতো এক অধমের জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং মহান আল্লাহর এক বিশেষ অনুগ্রহ। ইংরেজি থেকে বাংলা অনুবাদের ক্ষেত্রে মূল টেক্সটের মূলভাব, গাম্ভীর্য ও সাবলীলতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করা হয়েছে, যাতে সাধারণ পাঠক থেকে শুরু করে গবেষক ও ওলামায়ে কেরাম-সকলেই এই কিতাব থেকে সমভাবে উপকৃত হতে পারেন।

আমেরিকায় প্রবাস জীবনের শত ব্যস্ততার মাঝেও পরম দয়ালু আল্লাহর দয়া এবং প্রিয় নবী (দ.)-এর উসিলায় এই পবিত্র কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই অনুবাদ কর্মে যাঁরা আমাকে বিভিন্নভাবে উৎসাহ ও সহযোগিতা দিয়েছেন, তাঁদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং এটিকে আমাদের পরকালীন নাজাতের উসিলা ও প্রিয় নবী (দ.)-এর শাফায়াত লাভের মাধ্যম বানিয়ে দেন। আমীন।

বিনীত,

ইঞ্জিনিয়ার মাকসুদ মোহাম্মদ নাসির, USA

Reviews

There are no reviews yet.

Be the first to review “মাওলিদুন্নবী উদযাপ ও বৈধতা”

Your email address will not be published. Required fields are marked *