শিয়া মাজহাবের উৎপত্তির ইতিহাস

Original price was: ৳ 400.00.Current price is: ৳ 320.00.

Title

শিয়া মাজহাবের উৎপত্তির ইতিহাস

Author
Translator
Publisher
Edition
১ম প্রকাশ, সেপ্টেম্বর-১৯৯২
Number of Pages
২৬৪

প্রকাশকের কথা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটীশ সাম্রাজ্য ভেঙ্গে বিভিন্ন স্বাধীন মুসলিম রাষ্ট্রসমূহের অভ্যুদয়ের পর থেকে একদিকে মুসলমানরা যেমন আত্মবিস্মৃতি থেকে জেগে উঠতে থাকে অন্যদিকে পাশ্চাত্যের শক্তিগুলো ইসলাম ও মুসলমানদের শক্তি সম্পর্কে অধিকতর সচেতন হওয়া শুরু করে। মুসলমানদের সচেতনতা বৃদ্ধির প্রমাণ বিভিন্ন মুসলিম দেশসমূহে তথাকথিত “মৌলবাদী” দলগুলোর প্রসার ছাড়াও মসজিদে মুসল্লীর ক্রমবর্ধমানতা, রোজাদারের সংখ্যাবৃদ্ধি, রেডিও টেলিভিশনে আজান ও ধর্মীয় অনুষ্ঠানের সংখ্যাধিক্য ইত্যাদি। একদিকে মুসলিম দেশসমূহে তেলের মত গুরুত্বপূর্ণ সম্পদের প্রাচুর্য যেমন পাশ্চাত্যকে এ দেশগুলোর প্রতি অতীব আগ্রহী ক’রে তুলেছে অন্যদিকে মুসলমানদের ক্রমবিকাশমান আত্মসচেতনতার ঘটনা তাদের আতঙ্কিত করে তুলেছে।

সেই মধ্যযুগীয় ক্রুসেডের সময় থেকেই পাশ্চাত্যের চিন্তানায়কেরা এ সত্যটা বুঝে নিয়েছে যে মুসলমানদের পদানত রাখতে হলে অবশ্যই মুসলমানদেরকে কোরআনের শিক্ষা থেকে সরিয়ে আনতে হবে এবং এদের মধ্যে সৃষ্টি করতে হবে অনৈক্য ও বিভেদ। প্রথম মহাযুদ্ধের পর থেকে দীর্ঘকালব্যাপী মুসলমানদের মধ্যে কোরআন ও ইসলাম থেকে সম্পূর্ণ দূরে সরে যাবার যে প্রবণতা কাজ ক’রছিলো আজকের বিশ্বে তার উল্টো প্রবণতা কাজ করছে। আজ যে কোন মুসলিম দেশে সম্পূর্ন ইসলাম বিরোধী সরকার, যারা ইসলামী আন্দোলন সমূহের উপর নৃশংসতম নির্যাতন চালাতে এতটুকু পিছপা হয় না, তারাও মুখে ইসলামের বুলি না বলে থাকতে পারছেনা। মুসলমানদের যেহেতু ইসলাম থেকে সম্পূর্ণ দূরে সরানো সম্ভব নয়, তাই ইসলামের বিরোধীপক্ষ আজ দু’টি কৌশল অবলম্বন করছে, একটি হচ্ছে ইসলামের বিকৃতি সাধণ করে সাধারণের জন্য বিকৃত ইসলাম পরিবেশন এবং আরেকটি হচ্ছে মুসলমানদের নিজেদের মধ্যে নানা ধরনের বিভেদ ও সংঘাতের বীজ বপন।

মুসলিম পুনর্জাগরণের চূড়ান্ত বহিঃ প্রকাশ হিসেবে ইরানে এক অভূতপূর্ব ইসলামী বিপ্লব ঘটে যাবার পর ইসলামের বিরোধীপক্ষ মাত্রাতিরিক্ত তীব্রতার সাথে বিকৃত ইসলাম পরিবেশন ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির কাজ শুরু করেছে। ইরানে সংঘটিত ইসলামী বিপ্লব যাতে সমগ্র মুসলিম বিশ্বে তাগুতী শক্তির বিরুদ্ধে একটা গনজোয়ার সৃষ্টি করতে না পারে সে কারণে এ বিপ্লবকে একটি ‘শিয়া বিপ্লব’ এবং শিয়া মাযহাব ইসলাম থেকে বিচ্ছিন্ন একটি দল ইত্যাদি বলে ব্যাপক অপপ্রচার চালানো হয়েছে।

সৈয়দ মোহাম্মদ হোসাইন জা’ফরী রচিত “দি অরিজিনস এন্ড আরলি ডেভলপমেন্ট অফ শি’য়া ইসলাম” গ্রন্থটি শি’য়া মাযহাবের উদ্ভবের ইতিহাস সম্পর্কে একটি গবেষনাকর্ম। লেখক বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয়ে থাকাকালে অসংখ্য প্রাচীন গ্রন্থ ঘেটে এ অসাধারণ প্রামাণ্য গ্রন্থটি রচনা করেছেন। এ বইটি এ বিষয়ের উপর লেখা বাজারের আর দশটি বইয়ের মত কোন পক্ষ সমর্থন বা কোন পক্ষের বিরোধীতা করার উদ্দেশ্য নিয়ে রচিত হয়নি। লেখক প্রতিটি তথ্য ও ঘটনার উপর যতগুলো বিবরণী পাওয়া যায় সবগুলোর সত্যতা ও যৌক্তিকতা পুংখানুপুংখ বিশ্লেষণ করে সত্য উদঘাটনে সচেষ্ট হয়েছেন। এছাড়া তিনি তাঁর প্রাপ্ত তথ্যের উৎসগুলো প্রতিটি অধ্যায়ের শেষে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। ফলে যে কোন উৎসাহী পাঠক প্রয়োজন হলে এ বইতে দেয়া তথ্য ও যুক্তিগুলো তথ্য নির্দেশিকায় দেয়া উৎসগুলোর সাহায্য নিয়ে আরো ব্যাপকভাবে যাচাই করে নিজস্ব মতামত গঠন করতে পারেন।

মূল গ্রন্থটি রচিত হয়েছে মোট এগারোটি অধ্যায়ে। এ গ্রন্থের বাংলা অনুবাদে, যা প্রকাশিত হচ্ছে “শি’য়া মাযহাবের উৎপত্তির ইতিহাস” নামে, প্রথম ন’টি অধ্যায়ের বাংলা ভাষান্তর স্থান পেয়েছে। এখানে কোনরকম মত কিংবা মাযহাব প্রচারের চেষ্টা করা হয়নি। এটা নিছক একটি গবেষণা কর্ম, যার মধ্যে মানবীয় সীমাবদ্ধতার কারণেই কিছু ভুলত্রুটি এবং লেখকের সহানভূতি ও আবেগের কিছু ক্বচিৎ বহিঃপ্রকাশ থেকে যাওয়া সম্ভব। তবে অন্য যে কোন গবেষণাকর্মের মতোই এ গবেষণাকর্মের উদ্দেশ্য হচ্ছে কোন বিষয় সম্পর্কে শেষ কথা না বলে বরং বিষয়টি সম্পর্কে পাঠককে গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করা এবং পাঠক নিজে যাতে একটি সুচিন্তিত ও গভীর প্রজ্ঞাজাত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন সেজন্যে সম্ভাব্য সকল তথ্য ও তত্ত্ব তুলে ধরা। এ গ্রন্থ পাঠককে শি’য়া মাযহাবের উৎপত্তির ইতিহাস সম্পর্কে গভীরভাবে ভাবতে এবং এ বিষয়ে অধিকতর অনুসন্ধান চালাতে উদ্বুদ্ধ করুক এ-ই আমাদের প্রার্থনা।

প্রকাশক

মাসুম পাবলিকেশন্স

Reviews

There are no reviews yet.

Be the first to review “শিয়া মাজহাবের উৎপত্তির ইতিহাস”

Your email address will not be published. Required fields are marked *