মাকামে সাহাবা তত্ত্বের হাকীকত

Original price was: ৳ 150.00.Current price is: ৳ 130.00.

Title কোরআন ও সহীহ হাদীসের আলোকে

মাকামে সাহাবা তত্ত্বের হাকীকত

Author
Publisher
Edition 1st Published, June 2026
Number of Pages 96

বইটি লেখার কারণ

সঠিক তথ্যের অভাবে অনেক সময় ভালো মানুষেরাও ভুল বুঝে কোনো ভালো মানুষকে খারাপ বা পথভ্রষ্ট মনে করতে পারে। বইটি লেখার কারণ হলো, তথ্যগত ভুলের কারণে ‘মাকামা সাহাবা’ ডকট্রিনের উপর ভর করে কিছু মানুষ কর্তৃক আর কিছু মানুষের বিরুদ্ধে ‘সাহাবা বিদ্বেষ’- এর অপবাদ আরোপ।

সত্য হলো, কেউ যদি তথ্যগত ভুলের কারণে কাউকে নাস্তিক বা অমুসলিম মনে করে, তখন তার কাজ ওই লোকটাকে নাস্তিক বা অমুসলিম বলে মনের জ্বাল মিটানো নয়। বরং তার কর্তব্য হলো, লোকটার ভুল ধারণা দূর করা। তবে কেউ যদি দেখে যে, কোনো লোক তাকে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বা বিদ্বেষবশত নাস্তিক বা অমুসলিম বলছে, তাহলে সে চাইলে তাকেও পাল্টা আঘাত হেনে কথা বলতে পারে। অথবা তাকেও এড়িয়েও যেতে পারে।

আজ থেকে হাজার বছর আগেই শিয়া ও সুন্নী উভয় সম্প্রদায়ের লোকজন প্রচুর জাল হাদীস তৈরি করেছে। ফলে হাদীসের সবচেয়ে প্রসিদ্ধ ছয় উৎসগ্রন্থ বা সিহাহ সিত্তাতেও অনেক জাল হাদীস স্থান পেয়েছে। তবে শিয়াদের মাঝে জাল হাদীসের সংখ্যা সুন্নীদের তুলনায় বেশি। কিন্তু শিয়াদের একটি সুবিধা হলো, সাধারণ শিয়া লোকজন তাদের হাদীসের কিতাবগুলো সরাসরি পড়ে না, বরং তারা ধর্মের ক্ষেত্রে তারা তাদের আলিমদেরকেই অনুসরণ করে। ফলে তারা জাল হাদীসের সংস্পর্শ থেকে দূরে থাকে। তাদের মাঝে জাল হাদীস ছড়ায় মূলত ভন্ড অথবা অসতর্ক শিয়া আলিমরা।

আর অজ্ঞতাপূর্ণ বিভিন্ন কাজ শিয়া-সুন্নী উভয় সম্প্রদায়ের লোকেরাই করে থাকে। মাজার ও পীরের প্রতি ভক্তি-শ্রদ্ধা প্রদর্শনে উভয় সম্প্রদায়ের সাধারণ লোকজন সীমা লঙ্ঘন করে থাকে। সালাফীরা সৌদি আরবে এ কাজ বন্ধ করতে পারলেও তারা সেখানে বাদশা পূজার শিরক বন্ধ করতে পারেনি। বরং মাদখালী সালাফীরা তা আরো অনেকগুণ বৃদ্ধি করেছে। অথচ পীর-মাজারে ভক্তি-শ্রদ্ধায় সীমা লঙ্ঘনের চেয়ে বাদশা পূজায় সীমা লঙ্ঘন আরো জঘন্য কাজ।

এ বইটি মূলত আমার কিছু প্রবন্ধের সঙ্কলন। তাই এতে একই হাদীস বা একই ধরণের কথা একাধিকবার আসতে পারে। বইটিতে শুধুমাত্র কোরআন ও সহীহ হাদীসের আলোকে সুন্নী মুসলিম সমাজে প্রচলিত ‘মাকামে সাহাবা’ তত্ত্বের হাকীকত পরিষ্কার করে তুলে ধরার চেষ্টাই করা হয়েছে, যাতে সত্য অনুসন্ধানী মুসলমানরা সাহাবীদের ব্যাপারে সঠিক ধারণা পেতে পারে।

আবুল হুসাইন আলেগাজী

চট্টগ্রাম, বাংলাদেশ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “মাকামে সাহাবা তত্ত্বের হাকীকত”

Your email address will not be published. Required fields are marked *