শুনতে অবাক লাগলেও একথা সত্য যে, ইসলামের ইতিহাসের একটি বিরাট অংশ আমাদের কাছে গোপন করা হয়েছে। রসূল (সা.) হযরত আলীকে তার উত্তরাধিকারী নিয়োগ করেছিলেন, একথা আমাদের সমাজের অনেকেই জানে না। এ বইটিতে প্রথমেই সেই ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে। লেখাটির শিরোনাম হলো ‘গাদিরে খুমে হযরত আলীর অভিষেক: আবু বকর ও উমরের আনুগত্য প্রকাশ।’ এ শিরোনামের লেখায় শব্দ সংখ্যা ১০,৪৩১। শব্দ সংখ্যা দশ সহস্রাধিক হলেও বিষয়বস্তুর তুলনায় কম। এমন একটি বিশাল ইতিহাস নিয়ে অন্য কোনো লেখক দুচার লাইনও লিখেননি। অন্য কোনো ইতিহাস চাপা দিলেও আমাদের কিছু যায় আসে না। কিন্তু ইসলামের ইতিহাস চাপা দেয়ার উদ্দেশ্য কি? অন্য লেখকরা এড়িয়ে গেলেও এ বইয়ে সেসব অজানা ইতিহাস তুলে আনা হয়েছে। এ বইয়ে উল্লেখিত সবগুলো বিষয় পাঠকের কাছে নতুন বলে মনে হবে। অথচ ঘটনাগুলো চৌদ্দ শো বছর আগের। আমাদের কি দুর্ভাগ্য। আমাদের রসূলের সঙ্গে অন্যায়ের ইতিহাস আমরা জানি না। অন্যায়কারীরা শত শত বছর এ ইতিহাস বন্দি করে রেখেছে। এ বইয়ে বিস্মৃতির অতলে চাপা পড়া ইতিহাস কথা বলছে।
সূচিপত্র
প্রথম অধ্যায়
গাদিরে ঘুমে হযরত আলীর অভিষেক আবু বকর ও উমরের আনুগত্য প্রকাশ
রসূলের লাশ জমিনের উপর রেখে আবু বকরের ক্ষমতা দখল
হযরত আলীকে উত্তরাধিকারী নিয়োগে রসূলের সিদ্ধান্ত অস্বীকার
রসূল উত্তরাধিকারী নিয়োগ না করলে আবু বকর নিয়োগ করলেন কেন?
রসূল (সা.)-এর প্রতি কতিপয় সাহাবীর আনুগত্যহীনতা
রসূল (সা.)-এর সাহাবীদের মধ্যে মুনাফিক থাকার প্রমাণ
গাদিরে খুম স্টাইলে গাভী জবাইয়ে আল্লাহর হুকুম অমান্য
ফাতিমা আমৃত্য আবু বকরের সঙ্গে কথা বলেননি
মুয়াবিয়া সাহাবীও নন কাতিবে ওহীও নন।
হযরত আলীকে অভিশাপ দেয়া ছিল মুয়াবিয়ার রাষ্ট্রীয় নীতি
হযরত আবু বকরের পুত্র মুহাম্মদকে পুড়িয়ে ছাই
বিয়ের সময় হযরত আয়েশার বয়স ছিল ১৯ বছর
ভারতে হযরত আয়েশার বিয়ের বয়স নিয়ে বিতর্ক
হযরত আলীর প্রতি মদ্যপানের অপবাদ আরোপ
হযরত আবু তালিবের মুমিন হওয়ার প্রমাণ
রসূল (সা.)-এর আজানে রদবদল
দ্বিতীয় অধ্যায়
হযরত উমরের সঙ্গে উম্মে কুলসুমের বিয়ে সঠিক নয়।
রসূল (সা.) রমজানে মাত্র তিনদিন ১১ রাকআত নামাজ পড়েছিলেন।
কুরআন হাদিস অমান্য করে ইয়াজিদের প্রশংসায় জাকির নায়েক
ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস দিয়ে জান্নাতুল বাকি ধ্বংস
ভারতে হুসাইনি ব্রাহ্মণদের আশুরা পালন
ব্রিটিশ গুপ্তচরের প্ররোচনায় ওয়াহাবী মতবাদ প্রচার
আশারায়ে মুবাশ্বারার হাদিস জাল
হাদিস লিপিবদ্ধকরণে মিশ্র নির্দেশ
বুখারীতে বর্ণিত অশ্লীল হাদিস
বুখারী কি ৫ লাখ ৯৩ হাজার হাদিস বাদ দিতে পারেন?
বুখারীতে সুলায়মানের স্ত্রীর সংখ্যা পাঁচ রকম
আবু হুরায়রা কিভাবে সাড়ে পাঁচ হাজার হাদিস বর্ণনা করলেন?
নিঃসন্তান হলে নবীর স্ত্রী আহলে বাইতের মর্যাদা পায় না।
হযরত আয়েশা ও হাফসাকে তালাক দিয়ে প্রত্যাহার
অস্থায়ী বিয়ে মুতা’আ









Reviews
There are no reviews yet.