মানাকিবে আহলে বায়েত (আ:)

Original price was: ৳ 160.00.Current price is: ৳ 128.00.

Title মানাকিবে আহলে বায়েত
Author
Publisher
Edition 1st Edition, June-2026
Number of Pages 112

লেখকের জবানবন্দী

ইসলামে ‘সাহাবায়ে রসূল’ নামে যেমন একটি বিষয় আছে, তেমনি ‘আহলে বায়েতে রসূল’ নামেও একটি বিষয় আছে।

উভয়ের মাঝে কিছু পার্থক্য হলো:

* সাহাবায়ে রসূল (স.)- এর চেয়ে আহলে বায়েতের মর্যাদা বেশি।

* সহীহ-জঈফ কোনো হাদীসে সাহাবীদের নামে দরুদ না থাকলেও নামাজে পঠিতব্য দরুদসহ সকল দরুদে আহলে বায়েতের কথা আছে।

* সাহাবায়ে রসূল (স.)- এর চেয়ে সংখ্যা ছিল অসংখ্য। কিন্তু আহলে বায়েতের সংখ্যা সীমিত (হজরত আলী, ফাতেমা, হাসান ও হুসাইন ও তাদের দীনদার বংশধর)।

* সাহাবায়ে রসূল (স.)- এর মাঝে মুনাফিক ও ফাসিক শ্রেণীর লোক থাকলেও আহলে বায়েতের মাঝে এ ধরণের কোনো লোক নেই।

* রসূলুল্লাহ (স.) উনার ইন্তেকালের আগে সাহাবীদেরকে কোরআনকে আকড়ে ধরার পাশাপাশি উনার আহলে বায়েতের অনুসরণ ও তাদেরকে বিশেষভাবে সম্মান করার জন্য নির্দেশ দিয়ে যান।

রসূলুল্লাহ (স.) এর চতুর্থ খলীফা হজরত আলী (র.) ছিলেন আহলে বায়েতে রসূল (স.) এর অন্তর্ভুক্ত। তিনি ছিলেন তাদের প্রাণপুরুষ। তাঁর মাধ্যমেই রসূলুল্লাহ (স.) নীতি-আদর্শ সর্বোত্তমভাবে প্রচারিত ও প্রসারিত হয়েছে। তিনিই সে ব্যক্তি, যিনি একাধারে কুফফারে মক্কা, ইহুদে মদীনা ও খায়বার এবং ইসলামের অভ্যন্তরীণ শত্রু খারেজী ও নাসেবীদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে উম্মতের সামনে জিহাদের সর্বোত্তম দৃষ্টান্ত রেখে গেছেন। কিন্তু মুসলিম নামধারী খারেজী ও নাসেবীরা সাহাবাদের আমল থেকেই উনার ও উনার দুই সন্তান ইমাম হাসান ও হুসাইনের বিরুদ্ধে অপপ্রচার ও উনার মানহানি করে এসেছে। বর্তমান যুগেও তা চলামান। সালাফী, দেওবন্দী ও ব্রেলভীদের মাঝে দিনদিন নাসেবীদের প্রতি পক্ষপাতিত্ব বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় মহান রব্বুল আলামীনের পক্ষ থেকে অন্তরে সৃষ্ট বিশেষ দায়িত্ববোধ থেকে আমরা আহলে বায়েতে রসূল (আ:) এর মর্যাদা ও তাদের অবস্থানের সঠিকতা তুলে ধরার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছি। এ ধারাবাহিকতায় আমরা ‘কোরআন ও সহীহ হাদীসের আলোকে মানাকিবে আহলে বায়েত’ শিরোনামের এ বইটি প্রস্তুত ও প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেছি।

আমরা আশা করছি, বিজ্ঞ পাঠকেরা রসূল (স.)- এর নির্দেশিত সিরাতুল মুস্তাকীম-এর সন্ধান লাভের ক্ষেত্রে বইটি থেকে উপকৃত হতে পারবেন।

আমাদের এই বইতে উল্লেখ করা তথ্যগুলোর কোথাও যদি কোনো ভুল থেকে থাকে, তাহলে প্রকাশনী প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে জানানোর অনুরোধ রইল। পরবর্তী সংস্করণে সেটি আমরা সংশোধন করে নেবো ইনশাআল্লাহ।

আবুল হুসাইন আলেগাজী, লোহাগাড়া, চট্টগ্রাম।

Reviews

There are no reviews yet.

Be the first to review “মানাকিবে আহলে বায়েত (আ:)”

Your email address will not be published. Required fields are marked *