লেখকের কথা
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারিম আম্মা বাদ……. প্রিয় আশেকানে রাসূল ও আশেকানে পাক পাঞ্জাতন সাল্লা.. দীর্ঘদিন যাবৎ ছেমা বা আধ্যাত্মিক গান বাজনা সম্পর্কে বহু বাধা ও ফতুয়া দিয়ে সরল মনা মানুষদের কে একদল বে আশেকে রাসূল ও বে আউলিয়ায়ে খারেজী-ওয়াহাবী মতবাদের কুখ্যাতো নায়ক ইবনে তাইমিয়া ও ইবনে আবদুল ওয়াহাব নজদী উত্তরসুরী চেলারা ইসলামিক নাতে রাসূল ও আধ্যাত্মিক তরিকত পন্থি প্রেমিকদের আত্মার খোরাক ইসলামিক গান বাজনা এবং ছেমা মাহফিল কে হারাম ও নাজায়েয বলে ফতুয়া দিয়ে তারা আশেকে রাসূল ও আশেকে আউলিগণদের ছেমা মাহফিলে বাধা দেওয়ার পাশাপাশি সাধারণ সরল মনা মুসলমানদের কে ধোকা দিয়ে আসছে। আর এই ছেমা মাহফিল ও তরিকত পন্থি আশেকে রাসূলগণের আত্মার খোরাক ইসলামিক গান বাজনা যে ইসলামিক শরিয়া মতে হালাল ও জায়েয তা অনেক সরল মনা মানুষ জানেনা। আমরা দেখেছি যুগেযুগে সূফিবাদ ও তরিকত প্রেমিকদের আত্মার খোরাক আধ্যাত্মিক ইসলামিক সঙ্গীত বা ছেমা কাওয়ালী ও গান বাজনা মহানবী হযরত মহাম্মদ সাল্লা.. থেকে শুরু করে সাহাবি, তাবেঈ, তাবে তাবেঈন, সলফে সালেহীন, বুজুর্গানে দ্বীন সহ সকল হক্কানী রাব্বানী, তরিকত পন্থি ও সূফিবাদ পীর মাশায়েখদের মাধ্যমে ধারাবাহিক ভাবে চলে আসছে। যা প্রসিদ্ধ হাদিস গন্থ ও বিভিন্ন ইসলামী দার্শনিক, সূফি ইমামগণের কর্মে ও তাঁদের লিখিত কিতাব আদিতে পাওয়া যায়। তবুও এক শ্রেনীর কথিত ওলামা সমাজ তরিকত প্রেমিকদের আত্মার খোরাক ইসলামিক গান বাজনা ও ছেমা মাহফিল কে নিয়ে কটুক্তির মাধ্যমে বাড়া বাড়ি করে তরিকত ও সূফিবাদ পীর-মাশায়েখদের উপর তোহমত ও জুলুম চালিয়ে যাচ্ছেন। তারা বাছ-বিছার ছড়াই ঢালাও ভাবে তরিকত পন্থি ও সূফিবাদদের আত্মার খোরাক ইসলামিক গান বাজনা ও ছেমা মাহফিল কে হারাম বলা মানেই মহানবী সাল্লা.. সহ তাহার সাহাবি, তাবেঈ, তাবে তাবেঈন, সলফে সালেহীন, বুজুর্গানে দ্বীন সহ সকল হক্কানী রাব্বানী, তরিকত পন্থি ও সূফিবাদ পীর-মাশায়েখদের কে হারামীর ফতুয়া দিয়ে বেড়াচ্ছে। তাই আমি আমার ইমানী দায়িতে নিজেকে একজন প্রতিবাদি তরিকত পন্থি সূফিবাদ লিখক হিসাবে তরিকত পন্থি ইসলামিক গান বাজনা ছেমা মাহফিল যে হালাল সে সর্ম্পকে আমি অধম গোনাগার অনেক দিন যাবৎ ছেমা বা আধ্যাত্মিক গান বাজনার উপর একটি কিতাব লিখার ইচ্ছা পোষণ করিয়া আসিতে ছিলাম; কিন্তু সময় ও সুযোগের অভাবে সম্ভবপর হইয়া উঠে নাই বিধায় কিতাবটি লিখা হয়নি। ইদানীং তরিকত পন্থি আশেকে রাসূল ও আশেকে আউলিয়া গণের তরফ হইতে এ বিষয়ে বারংবার তাকিদ ও প্রেরণা থাকায় যথারীতি এ কাজে মনোনিবেশ করিলাম। কেননা আজ মদিনা শরীফ, বাগদাদ শরীফ ও আজমির শরীফ সহকারে পৃথিবীর বহু দেশে তরিকতের অনেক আশেকে রাসূল ও অলি আউলিয়াগণের রওজা বা মাজারে এই ইসলামিক ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু তারা আমাদের বাংলাদেশের আশেকে রাসূল ও অলি আউলিয়াগণের দরবার ও খানকা গুলোতে এই ইসলামিক নাতে রাসূল বা ছেমা মাহফিল এর আয়োজন করলে বিভিন্ন ফতুয়া দিয়ে তা বন্ধ কারার চেষ্টা করে থাকে। তারা মুসলিম জাতির সামনে তরিকত পন্থিদের আত্মার খোরাক ছেমা কাওয়ালী সহ অধ্যাত্মিক গান বাজনা কোরআন হাদিসে নাই এ কথা বলে বিভিন্ন ভাবে ধোকা দিয়ে যাচ্ছে। আর তাই ইসলামিক গান বাজনা ও ছেমা কাওয়ালী বিষয়ে সঠিক জ্ঞান মুসলিম সমাজকে জানানোর উদ্দেশ্যে আমি অধম গোনাগার অনেক গবেষণা করে মুসলিম জাতি ও তরিকত পন্থি সূফিবাদ প্রেমিকদের জন্য ইসলামিক গান বাজনা ও ছেমা মাহফিল যে হালাল এ বিষয়ে এ কিতাব অভ্যা খানা লিখলাম। এর নাম রাখলাম (প্রেমিকের আত্মার খোরাক ছেমা আল মঈন) আমি আমার পাপ মার্জনা আসা নিয়ে মানব জাতির কল্যাণার্থে এই রচনায় যথেষ্ট মানোসিক শ্রম দিয়েছি, যাতে করে মহান আল্লাহ পাক ভুলটুটি সকল গোনাহ’কে নিজ গুনে ক্ষমা করে তাহার পরম প্রেমের পরশ দ্বারা যেন আমাকে আকঁড়েলন। তৎসংগে আমার পিতা, মাতা, ভাই-বোন আত্নীয় স্বজনসহ আহলে বাযাতের সকল সন্তানদেরকেও যেন তাহার অতি দয়াবান দয়ার নজরে রাখেন। আর যাহারা আহলে বায়াতের গোলামি করতে করতে মাওলার দীদার বা সান্নিধ্যে চলে গেছেন, সে সকল সুন্নি প্রখ্যাত আলেম ও মোফাস্সের যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস সহ বহু ইসলামি গ্রন্থ প্রণেতা-মরহুম-দের নফসের মাগফেরাত কামনা করছি। — আমিন
সালামান্তে- হযরত শাহ সুফি মঈনুদ্দিন শাহ হাসান আল হোসাইনী
Reviews
There are no reviews yet.