আল্লাহর কোরবানী কারবালায়

Original price was: ৳ 390.00.Current price is: ৳ 254.00.

Title

আল্লাহর কোরবানী কারবালায়

Author
Publisher
ISBN 9789843593184
Edition 1st Published, 2026
Number of Pages 176

আল্লাহর কোরবানী
কারবালায়

আল্লাহ মহান, আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই|
তিনি আরশে-আজিমের অধিপতি|
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সর্ব শ্রেষ্ঠ রাসূল|

স্মরণ করে শুরু করলাম, মহান আল্লাহর এ দুনিয়াতে তাঁর সৃষ্টির শ্রেষ্ঠ মানবকূলের মহা কল্যাণে ও ধ্বংসে যা কিছু ঘটে তা তাঁর ইচ্ছায় ও হুকুমে সংঘটিত হয়| ধ্বংসের জন্য মানবকূল দায়ী, তাদের কর্মের কারণে আল্লাহর ইচ্ছা পোষণে তা সংঘটিত হয় এবং অনেক ক্ষেত্রে সংশোধন ও শিক্ষা নেওয়ার জন্য তা করা হয়| মনে রাখতে হবে মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অতি দয়ালু (সূরা ০২ বাক্বারাহ, আয়াত-১৪৩)|
তিনি অত্যন্ত মহান ও দয়াশীল| মানবজাতি কর্তৃক কৃত সচরাচর পাপ ও জুলুমের জন্য মহান আল্লাহ্ যদি শাস্তি দিতে চাইতেন তাহলে সকল মানবকূল ধ্বংস হয়ে যেত (সূরা ১৬ আন-নাহল, আয়াত-৬১)| মহান আল্লাহ্ তায়ালা মানবজাতি কর্তৃক কৃত পাপ ও জুলুম থেকে প্রয়োজনীয় প্রযোজ্য সংশোধন হওয়ার জন্য নির্দিষ্ট সময় ধার্য্য করে থাকেন এবং উক্ত সময়ের মধ্যে সংশোধিত না হলে তাঁর ইচ্ছায় ও হুকুমে প্রযোজ্য ধ্বংসলীলা সংঘটিত হয় (সূরা ১৫ হিজর, আয়াত-০৪)|
পবিত্র কোরআন মাজীদে উল্লেখিত এ সকল আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এরশাদ অনুযায়ী প্রজোয্য হাদীসের সমন্ময়ে রক্তাক্ত কারবালার হৃদয়বিদারক ঘটনার ইতিবৃত্তান্ত তুলে ধরা হবে বিধায় প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জন্মের পূর্বে ও জন্মের সময় পবিত্র আরব অঞ্চলে যে সামাজিক অবক্ষয় পরিলক্ষিত হয় তা অতি সংক্ষেপে বর্ণনা করা হয়েছে|
ইসলামের চরম বিরোধী মক্কাবাসী কাফেররা কিরূপ মনোভাবাপন্ন ছিল সে বিষয়ে আল্লাহপাক পবিত্র কোরআনে বিভিন্ন সূরায় আয়াত নাযিল করে যা যা পালনের নির্দেশ করেছিলেন তা তুলে ধরা হয়েছে| অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবিত অবস্থায় মহান আল্লাহর একমাত্র সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলমের ক্রমান্ময়ে বিস্তার লাভ ও শক্তিশালী হওয়াকে ব্যাপক ভাবে বাধাগ্রস্ত করার জন্য চরম ইসলাম বিরোধী মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিরুদ্ধে যে যে যুদ্ধে লিপ্ত হয়েছিল তা এবং সে সকল যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও শের-ই-খোদা হযরত আলী (ক.) কর্তৃক মক্কাবাসীর যে যে গুরুত্বপূর্ণ গোত্র প্রধানগণ নিহত হয়েছিল তা সংক্ষেপে বর্ণনা করা হয়েছে| কারণ তাদের পরবর্তী বংশধর দ্বারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বেসালের পর উনার অত্যন্ত প্রিয় ও নিজ পরিবারের সদস্যগণকে উপরোক্ত হত্যার প্রতিশোধ হিসেবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল| কারবালার নৃশংস হত্যাকাণ্ড উহারই চরম বহিঃপ্রকাশ|
উহার পর পাক পাঞ্জাতনের সম্পর্কে আল্লাহপাক ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন আয়াতে ও হাদীসে যা যা বর্ণনা করেছেন তা পেশ করেছি| এ বিষয়ে গাদীরে খুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ্ হতে প্রাপ্ত নির্দেশের প্রেক্ষিতে ইসলামের ইতিহাসের অত্যন্ত যে মূল্যবান বক্তব্য তাৎক্ষণিক পেশ করেছিলেন, তা সম্মানিত পাঠকগণের জ্ঞাতার্থে পেশ করা হয়েছে| কারবালায় মহান আল্লাহর ইচ্ছায় ও হুকুমে তাঁর অত্যন্ত প্রিয় প্রাত্র সপরিবারে যে মর্মান্তিক রক্তক্ষয়ী রণাঙ্গনে শহীদ হয়েছিলেন তার অন্তর্নিহিত তাৎপর্য উপলদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ|
সর্বশেষে উপরোক্ত সমস্ত বিষয়গুলি সমন্ময় করে কারবালার হৃদয়বিদারক সংঘটিত ঘটনা যে মহান আল্লাহর ইচ্ছা ও হুকুমের বহিঃপ্রকাশ, তা বর্ণনা করা হয়েছে, যার মাধ্যমে তাঁর সর্বশ্রেষ্ঠ ইসলাম ধর্মের ন্যায় ও সত্যতা কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে|

Reviews

There are no reviews yet.

Be the first to review “আল্লাহর কোরবানী কারবালায়”

Your email address will not be published. Required fields are marked *