মারেফাতে ইমামাত ও বেলায়েত

Original price was: ৳ 500.00.Current price is: ৳ 400.00.

Title

মারেফাতে ইমামাত ও বেলায়েত

Author
Publisher
Edition 5th June, 2026
Number of Pages 334

আপনি কেন এই বইটি অধ্যায়ন করবেন?

আজ মুসলিম উম্মাহ যে গভীর বিভেদ ও ফেরকাবন্দীর জালে আটকা পড়েছে, তা কি কেবল গতানুগতিক মতপার্থক্যের ফল? নাকি এর শেকড় প্রোথিত আছে ইসলামের ইতিহাসের এক নাজুক মুহূর্তে, যখন খিলাফত বা ইমামতের প্রশ্নটি কেন্দ্র করে উম্মাহর ঐক্য বিচূর্ণ হয়েছিল? এই বইটি আপনাকে নিয়ে যাবে সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে, যেখানে মহানবী (সাঃ)-এর ওফাতের পরপরই শুরু হয়েছিল এক নতুন বিতর্ক-কে হবেন মুসলিম উম্মাহর পরবর্তী কাণ্ডারী?

রাসূলুল্লাহ (সাঃ)-এর পবিত্র দাফন-কাফনের কাজ যখন চলছিল, তখন কিছু সাহাবী বনী সাকিফায় সমবেত হন খলিফা নির্বাচনের জন্য। অন্যদিকে, হযরত আলী (আঃ) এবং তাঁর অনুসারী সাহাবীরা রাসূল (সাঃ)-এর শেষকৃত্যে ব্যস্ত ছিলেন। এই দুটি ভিন্ন পথই জন্ম দেয় ইসলামের ইতিহাসে দুটি প্রধান ধারার:

একদল মনে করেন, রাসূল (সাঃ) কোনো নির্দিষ্ট খলিফা রেখে যাননি এবং উম্মতের নির্বাচিত নেতারাই হবেন খলিফা।

অন্যদল বিশ্বাস করে, রাসূল (সাঃ) আল্লাহর নির্দেশে হযরত আলী (আঃ)-কে তাঁর প্রকৃত উত্তরাধিকারী, জানাশিন ও মওলা (অভিভাবক) হিসেবে মনোনীত করে গেছেন দাওয়াতে জুআশিরা থেকে বিদায় হজ্জের পর গাদিরে খুমে তা স্পষ্টভাবে ঘোষণা করেছেন।

কিন্তু প্রশ্ন হলো, রাসূল (সাঃ) কি তাঁর উম্মতকে পথভ্রষ্টতার মুখে ফেলে গেছেন? তিনি কি অবগত ছিলেন না যে তাঁর উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, যেখানে কেবল একটি দল মুক্তি পাবে? হাদিসের এই মর্মস্পর্শী ভবিষ্যদ্বাণী কি আমাদের জন্য কোনো বার্তা বহন করে না? অবশ্যই করে! কারণ, রাসূল (সাঃ) এও বলে গেছেন যে, তাঁর উম্মতের একটি দল সর্বদাই সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে।

তাহলে সেই সিরাতে মুস্তাকিম (সরল পথ) কোনটি? এতোগুলো ফেরকার মধ্যে আমি কি ভাবে নিশ্চিত হলাম যে আমি সিরাতে মুস্তাকিমের মধ্যে আছি। কীভাবে আমরা আজকের এই বিভ্রান্তির যুগে মুক্তিপ্রাপ্ত দলটির অন্তর্ভুক্ত হতে পারি? এই বইটি গভীর অনুসন্ধান চালায় পবিত্র কোরআনের আয়াত এবং রাসূল (সাঃ)-এর অসংখ্য হাদিসের আলোকে। এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তাঁর সেই দুটি অমূল্য দিকনির্দেশনা, যা উম্মাহর জন্য মুক্তির পাথেয়: “আল্লাহর কিতাব (কুরআন) এবং আমার আহলে বাইত (বংশধর)-কে আঁকড়ে ধরা অনুসরণ করা, না করলে পথভ্রষ্টটা ” এবং “নিজের যুগের ইমামের মারফত ছাড়া মৃত্যুবরণ না করা, করলে জাহিলিয়াতের মৃত্যু”।

আপনার বিবেক কি আজ প্রশ্ন করছে, “বর্তমানে আমাদের যুগের ইমাম কে?” যদি ইমাম না থাকে, তাহলে রাসূল (সাঃ)-এর হাদিসের আলোকে আমাদের অবস্থান কোথায়? এই বইটি আপনাকে কেবল ইতিহাসের পাতা উল্টাতে শেখাবে না, বরং আপনার আত্মাকে নাড়া দেবে এবং সত্যের অনুসন্ধানে আপনাকে নতুন করে অনুপ্রাণিত করবে।

যদি আপনি উম্মাহর এই মৌলিক বিভাজনের কারণ জানতে চান, সিরাতে মুস্তাকিমের প্রকৃত পথ চিনতে চান এবং মুক্তিপ্রাপ্ত দলের অংশীদার হতে আগ্রহী হন, তাহলে “মারেফাতে ইমামাত ও বেলায়েত” গ্রন্থটি আপনার জন্য একটি অপরিহার্য পাঠ। এই গ্রন্থটি আপনাকে গভীরে চিন্তা করতে এবং আপনার ঈমানকে নবজীবিত করতে সাহায্য করবে, ইনশাআল্লাহ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “মারেফাতে ইমামাত ও বেলায়েত”

Your email address will not be published. Required fields are marked *